এক মহিলা সিভিক ভলেন্টিয়ারকে কটুক্তি ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার ২
দি নিউজ লায়নঃ এক মহিলা সিভিক ভলেন্টিয়ারকে কটুক্তি এবং শ্লীলতাহানির অভিযোগে নয়াগ্রাম থানার পুলিশ গ্রেফতার করল দুই যুবককে। এই ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার খড়িকামাথানি বাজার এলাকার। পুলিশ অভিযুক্ত দুই যুবককে এদিন শুক্রবার গ্রেফতার করে ঝাড়গ্রাম আদালতে পেশ করে।পুলিশ জানিয়েছে ধৃত দুই যুবকের নাম বছর পঁচিশের সমীর রাউৎ এবং বছর আঠাশের পীযুষ পড়িয়া।এদের বাড়ি নয়াগ্রাম থানার নেগুই গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার দুপুরে নয়াগ্রাম থানার এক মহিলা সিভিক ভলেন্টিয়ার খড়িকামাথানি বাজারে ডিউটি করছিলেন ।সেই সময় অভিযুক্ত দুই যুবক পিছন থেকে ওই মহিলাকে উদ্দেশ্য করে কটুক্তি করে।ঘটনার প্রতিবাদ করলে বচসা হাতা হাতি শুরু করে ওই যুবকরা। তার গায়ে হাত দিয়ে শ্লীলতাহানি করে বলে অভিযোগ।
এই ঘটনায় খড়িকামাথানী বাজারে উপস্থিত মানুষ জন অভিযুক্ত দুই যুবকে গন ধোলাই দেয়।জখম ওই দুই যুবককে পুলিশ উদ্ধার করে নয়াগ্রাম সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি করে।বুধবারই ওই মহিলা সিভিক ভলেন্টিয়ার নয়াগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুই যুবককে এদিন গ্রেফতার করে।এদিন ধৃতদের ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক তাদের ৩ দিন পুলিশ হেপাজতের নির্দেশ দেন।

Post a Comment